ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

বেক্সিমকোসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা  বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৮.০৬ শতাংশ।

সেনা ইন্স্যুরেন্স পিএলসির ৮.৯০ পয়সা বা ৭.২৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৭৪ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৭১ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬.৪৯ শতাংশ, গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৭ শতাংশ,সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.০১ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৭ শতাংশ ও এম.এল ডাইংয়ের ৫.৩২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ