ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত প্রান্তিকের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত  প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (২৯ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনা শেষে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির লভ্যাংশ বরাদ্দের জন্য আগামী ২৭ আগস্ট রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ