ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ১২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় ১৬ টাকা ৭৮ পয়সা লোকসান করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল  ১৯ টাকা ৬৩  পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ৫৭ টাকা ৮৫  পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ