ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময় ১ টাকা ৮০ পয়সা আয় করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৭ টাকা ৬৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০৭ টাকা ১৫ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ