ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৭.৬ শতাংশ রয়েছে এ দুই খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৩.৩ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ব্যাংক খাতে ৮.৮ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- সাধারণ বীমা খাত ৮.৫ শতাংশ, প্রকৌশল খাতে ৭.৭ শতাংশ, আর্থিক খাতে ৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ৫.৭ শতাংশ, আইটি খাতে ৫.৭ শতাংশ, বিবিধ খাতে ৪.৯ শতাংশ, খাদ্য খাতে ৪.৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৪ শতাংশ, জীবন বীমা খাতে ২.৪ শতাংশ, সিমেন্ট খাতে ১.৭ শতাংশ, সিরামিক খাতে ১.৭ শতাংশ, কাগজ খাতে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৪ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ ও পাট খাতে দশমিক ৪ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















