ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ২০৫৭ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূল্য সূচক কমেছে ৯৬.০৬ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩১৬ কোটি ৩৩ লাখ টাকার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৩৭৪ কোটি ২৪ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে  ৯৬.০৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৪.৯১ পয়েন্ট কমে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স  ২৩.৮ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ২৪০টির এবং অপরবর্তিত রয়েছে ২৬টির।

সপ্তাহের ব্যাবধানে কমেছে ডিএসইর বাজার মূলধনও। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি ৮৬ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১ হাজার ৮৮৩ কোটি ৪২ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে ১.৩৫ শতাংশ বা ৯ হাজার ৬১২ কোটি ৫৫  লাখ টাকা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ