ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

পর্ষদ সভার তারিখ জানালো মেঘনা ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ