ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ এ বন্যায় ঘরবাড়ি, হোটেল ও অসংখ্য দোকান ধ্বংস হয়ে গেছে। এছাড়া বন্যায় নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশের রাজধানী পারুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরের যে জায়গাগুলোতে আগে জমজমাট দোকানপাট ছিল, সেখানে এখন কেবলই কাদার স্তূপ। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএনডিএমএ) জানায়, এখন পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।

গাজায় ইসরায়েলের বর্বর হামলা, ৩ শিশুসহ নিহত ৫গাজায় ইসরায়েলের বর্বর হামলা, ৩ শিশুসহ নিহত ৫
নুরিস্তানের গভর্নরের কার্যালয় জানায়, নিখোঁজদের মধ্যে শহরের মেয়রসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন। শহরের একটি এনজিওর প্রধান জানান, বন্যায় পৌরসভা ভবন, একাধিক হোটেল এবং কয়েক ডজন দোকান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আফগান সরকারের শীর্ষ মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, উদ্ধারকারী সংস্থাগুলো মানুষের জীবন বাঁচাতে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

জলবায়ু পরিবর্তনের কারণে আফগানিস্তানে এ ধরনের বন্যা মারাত্মক আকার ধারণ করেছে। এর আগে গত এপ্রিলে বন্যা ও বৃষ্টিতে প্রায় ১৫০ জন এবং মে মাসে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস থাকায় বাসিন্দাদের নদীর তীরবর্তী এলাকা থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ