বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তমিজ উদ্দিন টেক্সটাইলের উৎপাদন গত ১৩ জুলাই থেকে শ্রমিক অসন্তোষের কারণে সাময়িক বন্ধ করা হয়েছিল। তবে কোম্পানিটি গতকাল ১৮ জুলাই থেকে আবারও কারখানা সচল করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ’ফেসবুকে’ তমিজ উদ্দিন টেক্সটাইলের কারখানা বন্ধের একটি খবর প্রকাশ হয়। ডিএসই ঘটনার সত্যতা জানতে কোম্পানিটিকে চিঠি পাঠায়। চিঠির জবাবে কোম্পানিটি বর্তমানে কারখানা সচল রয়েছে বলে জানায়।
কোম্পানিটি জানায়, কারখানা সাময়িক স্থগিতাদেশের ফলে আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/


















