সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৫টি বা ৩৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৩.৫০ শতাংশ কমে ৬৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৮০ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১০.৪৫ শতাংশ দর কমে সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬ টাকা ৭০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের ৯.০২ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিলের ৮.৩২ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৮ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭.৯৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯৬ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৮৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭.৮১ শতাংশ ও এএফসি এগ্রোর ৭.৫৯ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















