ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৫১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা ইন্স্যুরেন্সের। কোম্পানিটি ৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ঢাকা ব্যাংক ৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ১৮ লাখ, বিএটবিসি ১ কোটি ৭৪ লাখ, বেক্সিমকো ফার্মা ১ কোটি ৮০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩ কোটি ৬৯ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৩৭ লাখ, ইস্টার্ণ ব্যাংক ২ কোটি ৪৫ লাখ, ফাইন ফুডস ১ কোটি ১২ লাখ, ইসলামী ইন্স্যুরেন্স ১ কোটি ৪৯ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ২৪ লাখ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট পানেল ১ কোটি ৬ লাখ, পূবালী ব্যাংক ১ কোটি ৩০ লাখ, রেনাটা ১ কোটি ১ লাখ, রবি আজিয়াটা ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















