ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৬৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৮.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক। কোম্পানিটির দর ০.১০ পয়সা বা ২.৬৩ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৪.৬৫ শতাংশ, ফ্যামিলি টেক্স ৪.৩৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্স ৪.২৯ শতাংশ, ইস্টার্ণ হাউজিং ৩.৫৯ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ড ৩.৪৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৩.২৭ শতাংশ ও গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড ২.৯৮ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















