ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং পিএলসি। কোম্পানিটির আজ ৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৭৩৬ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ৩০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইস্টার্ণ হাউজিং ২৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো আইসক্রিম ২৫ কোটি ৫৩ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ২৫ কোটি ৫১ লাখ, ফারইস্ট নিটিং ২১ কোটি ৮০ লাখ, মেঘনা ইন্স্যুরেন্স ২১ কোটি ৬৫ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২০ কোটি ৬ লাখ, লাফার্জহোলসিম ১৯ কোটি ৮২ লাখ ও আরডি ফুড ১৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















