ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ন

গণতন্ত্রের সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

ব্রিটিশ গণমাধ্যম ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) দৃষ্টিতে ২০২০ সালে গণতন্ত্র সূচকে আরো ধাপ এগিয়েছে বাংলাদেশ। সূচকে ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে বাংলাদেশ এবার রয়েছে ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে ৭৬তম অবস্থান রয়েছে, যা এর আগেরবার ছিল ৮০তম অবস্থানে।

আজ বুধবার পাঁচটি মানদণ্ডে একটি দেশের গণতন্ত্র পরিস্থিতি বিচার করে প্রতিবেদন প্রকাশ করেছে ইআইইউ।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ২০০৬ সাল থেকেই প্রতিবছর এই সূচক প্রকাশ করে। তাদের বিবেচনায় সারাবিশ্বেই গণতন্ত্রের পরিস্থিতির বেশ অবনমন হয়েছে। সারাবিশ্বের গড় স্কোর আগের বছরের ৫ দশমিক ৪৪ থেকে কমে ৫ দশমিক ৩৭ হয়েছে। যা এখন পর্যন্ত সর্বনিম্ন। অবশ্য এর পেছনে করোনা মোকাবেলায় জনগণের চলাচলে বিধিনিষেধ আরোপ করাও বড় ভূমিকা রেখেছে।

নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার- এই পাঁচ মানদণ্ডে একটি দেশের পরিস্থিতি বিবেচনা করে ১০ ভিত্তিক এই সূচক তৈরি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

এসব বিবেচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ‘পরিস্থিতি ভালো’ বলে মনে করছে ইআইইউ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গণতন্ত্রের বিচারে বাংলাদেশের চেয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে ভারত। ৬ দশমিক ৬১ স্কোর নিয়ে ভারত আছে তালিকার ৫৩ নম্বরে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ