ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

৩ কোম্পানির বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি।

জানা গেছে, রবিবার বেলা ১২টা ১৫ মিনিট পরযন্ত ডিএসইতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৪৬ হাজার ৩৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে মেঘনা ইন্স্যুরেন্সের ১ লাখ ৮৪ হাজার ১৮৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৪১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

হল্টেড তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ১ লাখ ৩১ হাজার ৯৭৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ