ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির আজ ৩৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ২০ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সী পার্ল বীচ ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ২৫ কোটি ২ লাখ, ইস্টার্ণ হাউজিং ২৪ কোটি, ডমিনেজ স্টিল ২৩ কোটি ৭১ লাখ, ফারইস্ট নিটিং ২২ কোটি ৯৬ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ২২ কোটি ৮১ লাখ, আইটিসি ২২ কোটি ৭৩ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ১৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















