ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও আইএফআইএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ইউনিট দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৪ টাকা থেকে ৪ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ৩ টাকা থেকে ৫ টাকা ৫০ পয়সা থেকে পরযন্ত লেনদেন হয়।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ড
ফান্ডটির ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ২০ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩০ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যূয়াল ফান্ড ওয়ানের ৮.৮৮ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৭.৮৯ শতাংশ, আইএফ আইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৮১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















