ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষস্থানে বস্ত্র খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৩.৭ শতাংশ রয়েছে এ খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এই খাতে ১২.২ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১১.৬ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- সাধারণ বীমা খাতে ১১.৪ শতাংশ, প্রকৌশল খাতে ১০.১ শতাংশ, বিবিধ খাতে ৮.৩ শতাংশ, আইটি খাতে ৫.২ শতাংশ, আর্থিক খাতে ৪.৯ শতাংশ, খাদ্য খাতে ৪.৩ শতাংশ,জ্বালানি-বিদ্যুৎ খাাতে ৩.৬ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৪ শতাংশ, জীবন বীমা খাতে ২.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.১ শতাংশ, সিরামিক খাতে ১.৭ শতাংশ, কাগজ খাতে ১.৩ শতাংশ, সিমেন্ট খাতে ১.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ, ভ্রমণ-খাতে দশমিক ৭ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ লনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ