ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ৪:১২ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২৮১ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৮৭ কোটি ৫৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে যমুনা ব্যাংক ৪৬  কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ডমিনেজ স্টিল ২১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেন ১৯ কোটি, ফাইন ফুডস ১৭ কোটি ২৩ লাখ, এনভয় টেক্সটাইল ১৫ কোটি ২৭ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১০ কোটি ৪৭ লাখ, মালেক স্পিনিং ৮ কোটি ৩৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৭ কোটি ৮৮ লাখ ও অ্যাপেক্স স্পিনিং ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ