ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২:১৭ অপরাহ্ন

ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৫ হাজার কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৫ হাজার ২১২ কোটি ৩২ লাখ টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি ১২ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ  ৯২ হাজার ৫২৬ কোটি ৭৯ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৭৫ শতাংশ বা ৫ হাজার ২১২ কোটি ৩২  লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৭৩৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭৫৭ কোটি  ৮২ লাখ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯১.০৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩০.৮৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২৫.২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭২টির, কমেছে টির এবং অপরবর্তিত রয়েছে ৯০টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ