পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত সমন্বিত লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মোট আয় (টোটাল ইনকাম) হয়েছে ১০০ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৩৬ টাকা। একই সময়ে মোট ব্যয় (টোটাল এক্সপেন্স) হয়েছে ৯৯ কোটি ৫ লাখ ৯৮ হাজার ৬০৬ টাকা।
ফলে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৭২ হাজার ৪৩০ টাকা।
অন্যদিকে, আগের বছরের একই সময়ে অর্থাৎ ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট আয় ছিল ১০২ কোটি ৬ লাখ ৬৫ হাজার ৫৫৮ টাকা, মোট ব্যয় ছিল ১১৮ কোটি ১২ লাখ ২৩ হাজার ৩০৬ টাকা এবং লাইফ ফান্ডে ঘাটতি ছিল ১৬ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৭৪৮ টাকা।

এদিকে, চলতি বছরের জানুয়ারি-মার্চ ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৭ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ টাকা ৪৬ পয়সা।


















