ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ইসলামিক ফিন্যান্সের বোর্ড সভা ২৫ জুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফিন্যান্সের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের  তথ্য প্রকাশ করা হবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ