ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৫ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ৪.৯৪ শতাংশ দর বেড়েছে। আর্থিক খাতে ৪.৮১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৫৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে খাতে ব্যাংক খাতে ৩.৬৫ শতাংশ, সিমেন্ট খাতে ৩.৩৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.৩৩ শতাংশ, বস্ত্র খাতে ৩.২৫ শতাংশ, ফার্মা খাতে ২.৯৮ শতাংশ,সেবা-আবাসন খাতে ২.৯১ শতাংশ, সিরামিক খাতে ২.৯ শতাংশ,কর্পোরেট বন্ড খাতে ২.৮৭ শতাংশ, প্রকৌশল খাতে ২.৩৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.২৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৯ শতাংশ ও খাদ্য খাতে দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ