ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১:২৪ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান এনসিসি ব্যাংকের দখলে

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে আিইপিডিসি ফিন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ১.৭৬ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স ২০ কোটি ৯০ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২০ কোটি ৬৯ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১৯ কোটি ৩১ লাখ, জেনেক্স ইনফোসিস ১৮ কোটি ৯৪ লাখ, পিপলস ইন্স্যুরেন্স ১৭ কোটি ৬৭ লাখ, এশিয়াটিক ল্যঅবরেটরিজের ১৭ কোটি ৪৯ লাখ ও বিডি থাই ফুডের ১৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ