ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২:১৪ অপরাহ্ন

আইপিও তহবিলের ২০ কোটি টাকা ব্যবহার করতে চায় লুবরেফ বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুবরেফবিডি ২০১৯ সালে কোভিড, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার কারণে কোম্পানির মূলধনের বেশিরভাগ কমে গেছে। কোম্পানিটি এমতাবস্থায় প্রাথমিক গণপ্রস্তাবের (ইজিএম) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহার করতে চায়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোস্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় কোম্পানিটির আইপিও ফান্ডের ২০ কোটি টাকা অলস পড়ে আছে। কোম্পানিটি ব্যবসায়িক কাজে এই অর্থ ব্যবহার করতে চায়। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের বৃহত্তর স্বার্থে আইপিও’র অর্থ ব্যবহারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসিইসি) অনুমোদন দিতে অনুরোধ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ, ০৯ জুন ২০২৬ তারিখে একটি হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত তাদের ১৮৭তম পরিচালনা পর্ষদের সভায়, একটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের (স্পনসর এবং পরিচালক ব্যতীত) অনুমোদনের সাপেক্ষে নিম্নলিখিত বিষয়গুলি অনুমোদন করেছে। ১. বকেয়া লেটার অফ ক্রেডিট (এলসি) দায় নিষ্পত্তি। ১. কোম্পানির শর্ট নোটিস ডিপোজিট (এসএনডি) অ্যাকাউন্টে সঞ্চিত আইপিও থেকে প্রাপ্ত অর্থের বিদ্যমান ব্যালেন্স থেকে বিল নং SITPUBG148651G-এর বিপরীতে ৩৬৪,৮১১.০০ মার্কিন ডলার (১২৫ হারে ৪৫,৬০১,৩৭৫ টাকা-র সমতুল্য) সমন্বয়; ২. বিআরপিডি সার্কুলার নং ০৭ অনুযায়ী দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ঋণ পুনঃতফসিলের জন্য প্রয়োজনীয় ৪,৩৩,০০,০০০.০০ টাকা (চার কোটি তেত্রিশ লক্ষ টাকা মাত্র) ডাউন পেমেন্টের সমন্বয়।কোম্পানির শর্ট নোটিস ডিপোজিট (এসএনডি) অ্যাকাউন্টে আইপিও থেকে প্রাপ্ত অর্থের অবশিষ্ট অংশ। ৩. কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমের জন্য কার্যকরী মূলধন হিসেবে আইপিও থেকে প্রাপ্ত অর্থের অবশিষ্ট অংশের ব্যবহার।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৯ জুলাই সকাল সাড়ে ১১টায় অনলাইন প্ল্যাটফর্ম এবং সশরীরে উপস্থিতির সমন্বয়ে হাইব্রিড সিস্টেম বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে।কোম্পানিটির এজিএম আগামী ৯ জুলাই লুবরেফ বিডির কারখানা প্রাঙ্গন, কাস্টম একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।আর ডিজিটাল প্লাটফর্মের জন্য নিচের লিংকে যেতে হবে।https://lrbdl2026.hybridegmbd.net.কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ