ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

টপটেন গেইনারে বিমা খাতের আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বিমা খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে বিমা খাতের শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স পিএলসি।

পিপলস ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৩ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫২ টাকা থেকে ৫৮ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৪ টাকা থেকে ৫৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এশিয়া ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৩ টাকা ১০ পয়সা বা ৭.২৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৬০ পয়সা থেকে ৪৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ১০ পয়সা থেকে ৪৬ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৪ টাকা ২ পয়সা বা ৬.৬৫ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬৩ টাকা থেকে ৬৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ১০ পয়সা থেকে ৬৮ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া নিটল ইন্স্যুরেন্সের ৬.৩৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ