ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

২৪৬ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৬ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে এক হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৩১৫ কোটি ৩৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে এক হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ২৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ