ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ২ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ২১ মিনিট পরযন্ত ডিএসইতে শ্যামপুর সুগারের ২ হাজার ৪৩৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে পিপলস ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৭ লাখ ৮৯ হাজার ৪৯৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৫৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
বিজনেস আই/

















