ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

সিটি ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের শুভেচ্ছা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাসুদ খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব এম. আফফান ইউসুফ।

একই সঙ্গে বিএসইসির নবনিযুক্ত কমিশনার জনাব মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম; জনাব তানভীর হাবিব রহমান, সিপিএ; এবং জনাবা নাহিদ মাহতাবকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সিটি ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস জনাব সাইফুল ইসলাম, হেড অব রিসার্চ জনাব এ কে এম ফজলে রাব্বী, হেড অব করপোরেট জনাব মো. সাইফুল ইসলাম মাসুম, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জনাব আরাফাত শামসের আলী এবং জনাব মোহাম্মদ হাসিব শোয়েব চৌধুরী।

সিটি ব্রোকারেজ লিমিটেডের প্রতিনিধিরা বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের সফল নেতৃত্ব কামনা করেন এবং দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে তাঁদের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ