ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ৫:২২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কে দিগন্ত বাস খাদে পড়ে বাসের চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হন।

সোমবার (৮ জুন) বেলা ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈষামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী তকদির হোসেন ও কাজী মিজানুর রহমান বলেন, মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত লোকাল বাসটি বৈষামুড়া এলাকায় এসে ঢাকা হয়ে সরাইল বিশ্বরোড দিক থেকে সিলেট মুখি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় সড়কে থাকা আরেকটি অটোরিকশাকেও ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। তখন বাসে থাকা চারজন যাত্রী নিহত হন এবং অসংখ্য লোকজন আহত হন।

তিনি আরও বলেন, বাসটি উল্টে যাওয়ার কারনে বাসের নিচের যাত্রীরা চাপা পড়ে আছে।

হাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবু তাহের বলেন, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। এঘটনায় আহত অবস্থায় আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। চারজন নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ