তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ রবিবার (০৭ জুন) সকালে তিনি ঢাকা ছাড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তিন দিনের সফর শেষে আগামী ০৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে.



















