ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু ৫ ফেব্রুয়ারি

কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, জয়া আহসান, ফেরদৌস, পূর্ণিমা, রিয়াজ প্রমুখ। কলকাতায় প্রথম ও দ্বিতীয়বার সফল আয়োজনের পর তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবারের উৎসবটি শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ৯ ফেব্রুয়ারি। চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এবার থাকছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন। উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৩২টি ছবি, যার ৭টিই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ছবিগুলো হলো- জালালের গল্প, কৃষ্ণপক্ষ, অজ্ঞাতনামা, আঁখি ও তার বন্ধুরা, ফাগুন হাওয়ায়, ইতি তোমারই ঢাকা ও রাজাধিরাজ রাজ্জাক। বাকি ২৫টি ছবির মধ্যে রয়েছে ছুঁয়ে দিলে মন, আন্ডার কনস্ট্রাকশন, পদ্ম পাতার জল, বাপজানের বায়স্কোপ, মুসাফির, আয়নাবাজি, সত্তা, ভুবনমাঝি, সেরা নায়ক, পোড়ামন ২, দেবী, আবার বসন্ত, ইন্দুবালা, শাহেনশাহ, অন্তরজ্বালা, মায়া দ্য লস্ট মাদার, কাঠবিড়ালী, একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি, জন্মসাথী, গণআদালত, হীরালাল সেন, কাঙ্গাল হরিনাথ, ইসমাইলের মা, শাটল ট্রেন ও ন ডরাই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ