ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে আজ বুধবার (২৭ মে) ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের হাজারেরও বেশি মুসল্লি সকালে স্থানীয় বিভিন্ন ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট বড় ঈদের নামাজের অনেকগুলো জামাত অনুষ্ঠিত হয়। খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।

স্থানীয়রা জানিয়েছেন, মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদাযাপন করে আসছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ