ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড ৩ কোটি ৮৮ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ২৯ লাখ, ডমিনেজ স্টিল ৪ কোটি ২০ লাখ, ফাইন ফুডস ১ কোটি ২৬ লাখ, জিকিউ বলপেন ৩ কোটি ৭ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ২৮ লাখ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট ১ কোটি ১৭ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ২ কোটি ১১ লাখ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















