ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

১০ একর শিল্প প্লট বাতিল করেছে ম্যাকসন্স স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অধীনে বরাদ্দ নেওয়া ১০ একর শিল্প প্লট সমর্পণের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,এর আগে ২০২০ সালের ১১ নভেম্বর এবং ৬ ডিসেম্বর পাঠানো চিঠির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের (বর্তমানে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন) মিরসরাই/ফেনী অর্থনৈতিক অঞ্চলে ১০ একর শিল্প প্লট অধিগ্রহণের তথ্য জানানো হয়েছিল।

তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং টেক্সটাইল খাতের ধীরগতির বিষয় বিবেচনায় নিয়ে কোম্পানিটি ওই শিল্প প্লট বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

একইসঙ্গে কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যতে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে আবারও বেজার অধীনে শিল্প প্লট নেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হতে পারে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ