ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ড্যাফোডিল কম্পিউটার্স, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), লিগ্যাসি ফুটওয়্যার, বিডি থাই ফুড, বিবিএস ক্যাবলস পিএলসি।

নাহি অ্যালুমিনিয়াম

কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩১ টাকা ১০ পয়সা থেকে ৩৪ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৯০ পয়সা থেকে ৩৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ড্যাফোডিল কম্পিউটার্স

কোম্পানিটির ১০ টাকা ৯০ পয়সা বা ৮.৬৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১১৬ টাকা থেকে ১৩৮ টাকা  পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ২০ পয়সা থেকে ১৪৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

আইসিবি

কোম্পানিটির ২ টাকা ২০ পয়সা বা ৫.৩৪ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪১ টাকা ১০ পয়সা থেকে ৪৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৭০ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৩১ শতাংশ, বিডি থাই ফুডের ৫.০৪ শতাংশ ও বিবিএস ক্যাবলসের ৪.৬৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ