ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫:১১ অপরাহ্ন

প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, ভাইরাল ভিডিও

বলিউড তারকা গোবিন্দ মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মুখে পড়েন । তবে নিজের উদারতা ও মার্জিত আচরণের মাধ্যমে মুহূর্তেই পরিস্থিতি সামলে নিয়ে নেটিজেনদের মন জয় করেছেন ‘হিরো নাম্বার ওয়ান’ খ্যাত এই অভিনেতা। পাপারাজ্জির কাছে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ঘটনাটি ঘটে মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘মিসেস ইন্ডিয়া কুইন পেহচান মেরি সিজন ফোর’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে। গোবিন্দ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি যখন বের হচ্ছিলেন, তখন ভক্ত ও পাপারাজ্জিদের উপচে পড়া ভিড় জমে যায়। এ সময় ভিড় সামলাতে গিয়ে গোবিন্দর এক ব্যক্তিগত নিরাপত্তাকর্মী এক পাপারাজ্জিকে ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটি শুরু হয়।

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার টিকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারীগণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার টিকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে এগিয়ে আসেন খোদ গোবিন্দ। তিনি নিজের নিরাপত্তাকর্মীকে থামার নির্দেশ দেন এবং ওই পাপারাজ্জিকে ‘বন্ধু’ সম্বোধন করে শান্ত করার চেষ্টা করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীর আচরণের জন্য গোবিন্দ অত্যন্ত বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছেন এবং পাপারাজ্জির কাছে ক্ষমা চেয়ে গাড়িতে উঠে যাচ্ছেন। গোবিন্দর এমন বিনয়ী আচরণে মুগ্ধ নেটিজেনরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ