পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির ঠিক আগের দুই দিন অর্থাৎ ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রবিবার) স্টক এক্সচেঞ্জের অফিস ও সাধারণ লেনদেন কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত উদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় দুই পুঁজিবাজারের সব ধরনের দাপ্তরিক ও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
ঈদকেন্দ্রিক ব্যাংকিং ছুটির সঙ্গে সমন্বয় এবং ঈদের আগে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা ও তারল্য বা ক্যাশ সুবিধা নিশ্চিত করতেই ছুটির আগের শনি ও রবিবার বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এরপর টানা ছুটি শেষে আগামী ১ জুন থেকে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী উভয় স্টক এক্সচেঞ্জে একযোগে শুরু হবে অফিস এবং লেনদেন কার্যক্রম।

বিজনেস আই/


















