ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম এর বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। আজ ১৪ মে, বৃহস্পতিবার কলেজের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমুন নাহার। এসময় হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা বেগম, সহযোগী অধ্যাপক আয়শা সাইয়েদা, সহযোগী অধ্যাপক সুইটি রানী মোদক, সহকারী অধ্যাপক সৈয়দা তাফহিমা লোপা, সহকারী অধ্যাপক পারভীন আক্তার, সহকারী অধ্যাপক মোসাঃ হাফসা খানম, প্রভাষক ফারহানা কাশেম, বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক  ফাইমা আক্তার, প্রভাষক মোঃ আদনান আহমেদ ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রাবনীকা চাকমাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক  ফাইমা আক্তার ও প্রভাষক মোঃ আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ ইডেন মহিলা কলেজে এ আয়োজন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ