ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন ৩টি সাবসিডিয়ারি কোম্পানির অংশগ্রহণে ১৩ মে ২০২৬ তারিখ, বুধবার আইসিবি’র প্রধান কার্যালয়ে “ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন” সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে “ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন” এ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানী লিমিটেড কর্তৃক ট্রেডিং কার্যক্রম সহজীকরণে “আইএসটিসিএল ৩৬৫” ধারণাটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন, যুগ্মসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। এছাড়াও আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


















