এনআরবি ব্যাংক পিএলসি তাদের সকল কর্মকর্তা ও কার্ড ব্যবহারকারী গ্রাহক এবং তাদের পরিবারের জন্য উচ্চমানের ডায়াগনস্টিক ও মলিকুলার টেস্ট, এ্যাসথেটিক এবং রিজেনারেটিভ সেবা প্রদানের লক্ষ্যে কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারেক রিয়াজ খান এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও নোয়া পাড়া গ্রুপের চেয়ারম্যান জনাব মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায়, ব্যাংকের সকল কর্মকর্তা ও কার্ড ব্যবহারকারী গ্রাহক ও তাদের পরিবারের জন্য ল্যাবরেটরি পরীক্ষা, রেডিওলজি, কার্ডিয়াক ইমেজিং, ওয়েলনেস, নান্দনিক এবং চর্মরোগ চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরিষেবার উপর আকর্ষনীয় মূল্য ছাড় পাবেন।


















