ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক জাতীয় কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘ট্র্যান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে এসে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইউজিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


















