ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৮:১৩ অপরাহ্ন

প্রাইম ব্যাংক ও অগ্নি সিস্টেমস -এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও টেকনোলজি কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি.। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

এই চুক্তির আওতায় অগ্নি সিস্টেমস পিএলসি.-এর কর্মীরা মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.’এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং অগ্নি সিস্টেমস পিএলসি.-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.’র এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের এসভিপি মেহেদী জামান খান; ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়াও অগ্নি সিস্টেমস পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডিরেক্টর জিয়া শামসি; চিফ ফিনান্সিয়াল অফিসার মোঃ সাইফুল ইসলাম এফসিএ; হেড অব হিউম্যান রিসোর্স দোলন কৃষ্ণ উকিল; কোম্পানি সেক্রেটারি আল হেলাল মোঃ মওদুদ আহমেদ এফসিএস সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ