ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

ইউনাইটেড ফিন্যান্সের ইজএমের সময় পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স আসন্ন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সময় ও ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ইজিএম হাইব্রিড পদ্ধতিতে আয়োজনের অনুমোদন দিয়েছে। সভাটি অনুষ্ঠিত হবে কনফারেন্স হল, স্যার জন উইলসন স্কুল, ইউনাইটেড সিটি, সাতারকুল, ঢাকা-১২১২ এ।

এছাড়া ইজিএমের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১১টার পরিবর্তে এখন সভাটি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

তবে ইজিএমের তারিখ অপরিবর্তিত থাকবে। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৭ মে ২০২৬ ইজিএম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ