ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৬ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে-িএনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মোজাফফর হোসেন স্পিনিং, একমি পেস্টি সাইডস, সিলভা ফার্মা ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এনার্জি প্যাক পাওয়ার

কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ৫০ পয়সা থেকে ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা থেকে ২৪ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

কপারটেক ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির ২ টাকা ২০ পয়সা বা ৯.৮৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৮০ পয়সা থেকে ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ২০ পয়সা থেকে ২৫ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

মোজাফফর হোসেন

কোম্পানিটির ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৯০ পয়সা থেকে  ২১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া একমি পেস্টিসাইডসের ৮.৪০ শতাংশ, সিলভা ফার্মার ৫.৮৮ শতাংশ ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫.৬৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ