ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যেএগিয়ে যাওয়ার প্রত্যয়

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এ উদ্যোগের উদ্দেশ্য—বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরো সুদৃঢ় করা। সম্মেলনে অংশ নেওয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনাররা বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (২৯ এপ্রিল) কাঠমান্ডুর এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয় ‘ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

এ ছাড়া ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। সে সময় ওয়ালটনের বিজনেস পার্টনারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম, ওয়ালটনের প্রতি ভালোবাসার ফলে আজ আমরা বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছি।

ওয়ালটন এরইমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে। বিশ্বজুড়ে আমাদের এই ক্রমবর্ধমান উপস্থিতি আমাদের পণ্যের সর্বজনীন আবেদন এবং বিশ্বব্যাপী গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের দৃঢ় সক্ষমতাকে প্রতিফলন করে। আমরা বিশ্বজুড়ে ১০০টি দেশে ওয়ালটনের পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নে দ্রুত এগিয়ে চলেছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নেপালে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপা ও জেনারেল ম্যানেজার সুরেন্দ্র পোখারেল, ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যানের বিজনেস কোঅর্ডিনেটর শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটনের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ নতুন ১৮ মডেলের ফ্রিজ উন্মোচন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান। নতুন মডেলের মধ্যে রয়েছে নেপালের বাজারের জন্য বিশেষ ডিজাইনের তৈরি ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ