বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৭ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০২ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিম ২৪ কোটি ১ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২০ কোটি ৫৩ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৮ কোটি ৫৩ লাখ, খান ব্রাদার্স ১৫ কোটি ৮২ লাখ, যমুনা ব্যাংক ১৫ কোটি ৭০ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১৪ কোটি ৬৪ লাখ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















