পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭২ পয়সা ।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির লোকসান হয়েছে ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ০২ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা

বিজনেস আই/


















