পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৩ পয়সা ।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির কনসুলেটেড আয় হয়েছে ৪ টাকা ০৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৫ টাকা ৭৮ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ১৫ পয়সা

বিজনেস আই/


















