ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৪ পয়সা । আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৭৯ পয়সা ।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৯৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৭৪ টাকা ৮৩ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ